×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৫৭ বার পঠিত
মনির হোসেন 
স্টাফ রিপোর্টার 


নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি মো. মামুন মিয়া (৩১) উপজেলার লেংগুরা ইউনিয়নে গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।

সাদা রংয়ের ছিপিযুক্ত সাদা রংয়ের একটি প্লাস্টিক কোঁটার ভিতর জিপারযুক্ত সাদা রংয়ের পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট ৯০ (নব্বই) পিস এবং ৯ (নয়) গ্রাম ওজনের এসব মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩৬ (ছত্রিশ) হাজার টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে এসব জানানো হয়েছে।

এরআগে গত সোমবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, নেত্রকোনা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রাইডিং টিম মদক কারবারি মামুনের বসতঘরের উত্তর পাশে রাজনগর বাজারগামী কাঁচার রাস্তার উপর থেকে জব্দকৃত মাদকসহ কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে কলমাকান্দা থানায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন এই সকল তথ্য ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat