×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১০১ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

নেত্রকোনায় যার কথা লিখে শেষ করা যাবেনা তিনি হলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি একজন সৎ, কর্মঠ, নিরহংকার,দক্ষ ও মানবিক পৌর প্রশাসক হিসেবে ইতোমধ্যে নেত্রকোনা পৌরসভার সকল মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। নেত্রকোনায় সততা ও সাহসীকতার আরেক নাম পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। নেত্রকোনা পৌরবাসীদের কাছে বিপদ-আপদে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি কোনো রাজনৈতিক নেতা নন। তারপরও তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়। তিনি ক্রমশ হয়ে উঠেছেন পৌরবাসীর আইকন।

বিশেষ সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ছুটে চলেছেন মানুষকে সচেতন করতে। তিনি অসচ্ছল মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে ইতিমধ্যে হয়েছেন ব্যাপক সমাদৃত। অসহায় গরিবদের সহায়তা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে হয়েছেন ব্যাপক প্রশংসিত। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পৌরসভা সম্পর্কে সাংবাদিকসহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। নেত্রকোনা পৌরসভার ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ, পৌর প্রশাসনের নেতৃতে জনগনকে সচেতন করার লক্ষ্যে জনগনকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান বাস্তবায়নে মোবাইল কোর্ট অব্যাহত, নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

সরকারি চাকরির নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিদিন দায়িত্ব পালন করা যাবে না। চলে যেতে হবে অন্য কোনো কর্মস্থলে। সেবা দিতে হবে সেই অঞ্চলের জনসাধারণের। এই নিয়মের বাইরে নন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। চাকরিজীবনে তাদের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যার মধ্যে সততা থাকে তাকে সবাই সারাজীবন মনে রাখে। এমনই একজন সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। এই মানুষটি সম্পর্কে যত ইচ্ছা ততই লেখা যাবে। কেউ যদি মনে করেন উনাকে খুশি করার জন্য এই লেখা, তাহলে ভুল। যে মানুষটি ভালো, তাকে ভালো বলতে না পারার মতো দুঃখ সবাই পুষে রাখতে পারে না।

পৌরসভার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পৌরবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক পৌর প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন সেবা পাচ্ছেন। তার মতো পৌর প্রশাসক যদি প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করত তাহলে দেশের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যেত। এমন প্রশংসনীয় কারণে তিনি পৌরবাসীর কাছে অল্প দিনেই সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে এই নেত্রকোনা পৌরসভার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধ যথাযথভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে।পৌরসভাকে পরিস্কার পরিছন্ন রাখতে দিনরাত চেষ্টা করছি। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে। তিনি বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সবাই চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে সহযোগিতার আহ্বান জানান।নেত্রকোনা পৌরসভার প্রশাসক যেন আরো বেশিদিন নেত্রকোনা পৌরসভায় দায়িত্ব পালন করতে পারেন- এ কামনা করেন পৌরবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat