×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২১১ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের শীত নিবারণে কম্বল উপহার দিয়েছে মানবিক সমাজসেবা সংগঠন। সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যেক অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রকে একটি করে কম্বল উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে মানবিক সমাজসেবা সংগঠনের সভাপতি রিপন সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজামউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মহিপুর প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মাইনুদ্দিন আল আতিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হোসাইন ও মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরান শিকদার, কোষাধ্যক্ষ জাহিদ জিয়া, তদন্ত বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কাওসার, সদস্য আনিচ মীর প্রমুখ।

সংগঠনের সভাপতি রিপন সাব্বির বলেন, ‘আমরা সংগঠনের সূচনালগ্ন থেকেই বিনামূল্যে ব্লাড গ্রুপিং, অসহায়, দুঃস্থ ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে আজ ৫০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বছর ২০০ জনকে কম্বল দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মানবিক সমাজসেবা সংগঠনের শীত নিবারণে কম্বল উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat