মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নিতপুর বিওপি সদস্যরা মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ২৩০ নং এলাকার মেন পয়েন্টে একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে।
টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে টেট্টা গ্রামের ‘সাধুর ডীপ’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় একটি ছোট গরু আটক করা হয়।
আটককৃত গরুটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী নজিপুর (পত্নীতলা) শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ–চাঁপাইনবাবগঞ্জ সীমান্তজুড়ে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।