×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১০১ বার পঠিত

মো: রিয়াজ ,স্টাফ রিপোর্টার:


"ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার  সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের  ২৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে  শালচুড়া "আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ সভার আয়োজন করা  হয়। 

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।  আদর্শ কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের  সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত  এ আলোচনা সভায়   
 বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব  জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশের হিসাব নিকাশের  ও অনুমোদন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat