×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৯৬ বার পঠিত
মো : ইউনুছ আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) : 
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড: এম, এ মুহিত এর প্রতিষ্ঠিত  সেবামূলক প্রতিষ্ঠান সিএসএফ পরিদর্শন করলেন  বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক  সম্পাদক  শাহীন শওকত। তিনি সিএসএফ এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। শাহীন শওকত বলেন, সিএসএফ এর প্রতিষ্ঠাতা  ডক্টরএম, এ  মুহিত প্রতিবন্ধী শিশুদের নিয়ে যে কাজ করে যাচ্ছেন তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগামীদিনের স্বপ্ন পূরণের অংশ। সিএসএফ এর কর্ণধার  ড: এম, এ মুহিত বলেন ,  প্রতিবন্ধী শিশুদের  চিকিৎসা ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে স্বাবলম্বী করে   গড়ে তোলাই আমাদের  মুললক্ষ্য। জনাব মুহিত আরো বলেন, শান্তির নগরী শাহজাদপুর গড়তে বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক হাসপাতাল ও প্রতিবন্ধীদের জন্য স্কুল তৈরি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মো : ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো : আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি মো : এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক মো : আইয়ুব আলী, উপজেলা বিএনপির সিনি : সহ সভাপতি মো : আ: জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট রায়হান উদ্দিন, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো : তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো : আল আমিন, পৌর বিএনপির সিনি: সভাপতি মো : রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক মো : ইয়াছিন,রওশন আলী রোশনাই সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল , কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat