×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২৫৭ বার পঠিত
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওসমান (৫৯) চুরি করতে গিয়ে দুই সহযোগী সহ জনতার হাতে আটক হয়েছেন।  গত ২ ডিসেম্বর সোমবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের পচা সারটিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। তার দুই সহযোগী হলো, একই ইউনিয়নের বিনানই গ্রামের  সরবেল মিয়ার ছেলে আসাদ মিয়া (২০) ও ভারড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি  সদস্য আব্দুল কাদেরের ভাই মোহাম্মদ আলী (৬০)। 

এলাকাবাসী জানায়, এরা ৩ জন ওই দিন গভীর রাতে আব্দুর রহমানের বাড়িতে মোটরসাইকেল যোগে চুরি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের আটক করে গণ পিটুনি দেয়। এরপর ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান,  ওই দিন রাতে চুরির উদ্দেশ্যে আব্দুর রহমানের বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওসমানের নামে নাগরপুর, মির্জাপুর ও চৌহালী থানায় আগের চুরি ও ডাকাতির আরও ১৩ টি মামলা রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat