×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২৬৩ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরে  দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে  নালিতাবাড়ী  পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

 নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো,তোরাব আলীর ছেলে। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌরশহরের  দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল এলাকার  আব্দুস সামাদের ছেলে সুদখোর  ফরিদের কাছ থেকে   সুদে কিছু  ঋণ গ্রহন করেন একই এলাকার  রিকশা চালক তারা মিয়া। 

 জানা যায়, তারা মিয়া সঠিক সময়ে সুদের টাকা দিতে না পারায়।  মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে  দেলোয়ারের  দোকানের সামনে সুদখোর শেখ ফরিদ, আলম ও রবিউল ঋন গ্রহিতা তারা মিয়াকে আটকিয়ে সুদের টাকা দাবি করেন। এসময় দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। দেলোয়ার দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গেলে  সুদখোরদের অস্ত্রের আঘাতে   দেলোয়ারসহ    ৪ জন  গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  ময়মনসিংহ মেডিকেল কলেজের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃতঘোষণা করেন। 

অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিহত দেলোয়ারের ভাই ভোলু মিয়া বাদি হয়ে ২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। 

ঘটনার সত্যতা  নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। এঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat