×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৫১ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত “যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল।

মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেরপুর জেলা কার্যালয়ের এসডিএফ কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

এসডিএফ এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং জেলা কর্মকর্তা  (হিসাব ও প্রশাসন) মো. মাহমুদুর রহমান, জেলা কর্মকর্তা (এলএইচ) মোহাম্মদ ছামিউর রহমান খান ও  ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ এর সার্বিক তত্বাবধানে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তানজিনা আলম এর সঞ্চালনায় আলোচনা সভায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর অরুনাথ দেবনাথ, ব্র্যাকের আঞ্চলিক ডিস্টিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, টিসিসি'র অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার প্রমূখ।

 বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কাজে লাগিয়ে যুবসমাজকে স্বনির্ভর হতে হবে। এসডিএফ’র আরইএলআই প্রকল্প জেলার তরুণদের জীবিকা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ চার উপজেলার ৭টি ক্লাস্টার অফিসের কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat