×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৬ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ ও কাঠা ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান রোববার (১লা ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ নৌ পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। 

অভিযান পরিচালনা করে তিনটি ঝোঁপের বাঁশ ও জাল কেটে ফেলা হয়। যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আরো দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়। 

উল্লেখ্য, মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার ফলে মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে এবং এই ঝোঁপের মাধ্যমে দেশীয় প্রজাতির সকল মা মাছ ও অন্যান্য ছোট মাছ ধরে ফেলা হয়।

অভিযান চলাকালে বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল -মামুন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে সময় চেয়েছেন মেঘনা নদীতে বিদ্যমান সকল অবৈধ ঝোঁপ বা কাঁটা ফিসারি সরিয়ে ফেলার জন্য। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাত দিনের সময় দিয়েছেন। এ সাত দিনের মধ্যে অবৈধ ঝোঁপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নির্বাহী কর্মকর্তা আরো বলেন, পরবর্তীতে মৎস্য নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat