×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ২৪৬ বার পঠিত
মোঃ মনিরুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি 
সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্য রাজাশন দোয়েল বিদ্যানিকেতনে ছাত্রছাত্রী,  হতদরিদ্র এবং  নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন সম্ভব্য কাউন্সিলর পদ প্রার্থী মেহেদী হাসান।
১৬ ই জানুয়ারী বৃহস্পতিবার  সকালে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  ও সম্ভব্য কাউন্সিলর প্রার্থী  মেহেদী হাসান এর পক্ষ থেকে ছাত্রছাত্রী ও হতদরিদ্র মানুষের  মাঝে  কম্বল বিতরণ করা হয়।
এসময় মেহেদী হাসান বলেন, আমি বিগত দিনগুলোতে এই এলাকার  জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামীতে যদি আমাকে আট নং ওয়ার্ডবাসী তাদের সেবা করার সুযোগ দেন, আমাকে কাউন্সিলর নির্বাচিত করেন, আমি আমার সাধ্যমতো সেবা করে যাবো।  শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমি সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছি ।
মেহেদী হাসানের মানবিক কাজের উদ্যোগকে এলাকাবাসী প্রশংসনীয় কাজ বলে উল্লেখ করেছেন। 
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না, মোঃ হাসেম মোঃ জহিরুল ইসলাম মিয়া ( যুগ্ম সাধারণ সম্পাদক জাসাস সাভার পৌরসভা)  মোঃ শাওন (মানবাধিকার কর্মী) আব্দুল হান্নান সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ  ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat