×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৬
  • ২২১ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম জেলা প্রতিনধি)

অদ্য ৬ নভেম্বর ভোর ৩.০০ ঘটিকায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের সামনের মহাসড়ক। 

দূর্ঘটনায় মৃত দু জন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে
রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুইজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।

মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব‍্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্ম চিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat