×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২৮ বার পঠিত
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের সদর উপজেলার কলেজ মোড়ে ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৬টি দোকান। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা করেন বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত ৩ টার দিকে টিনশেডের কয়েকটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে ৩টি ফুলের দোকান, ২টি কম্পিউটারের দোকান এবং একটি চায়ের দোকানসহ মোট ছয়টি দোকান মূহুর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে দোকানের ভিতরে থাকা মালামাল সমূহ অবশিষ্ট থাকে না।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat