×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৯ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাম পাশে ফুলগাছের ভেতর সন্দেহজনক বস্তু দুটি দেখতে পান এক পথচারী। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলকে জানানো হলে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে এসে রাজশাহীতে যাত্রাবিরতি করেন এবং বগুড়া যাওয়ার পথে সেখানে ছিলেন। নিরাপত্তা বিবেচনায় পুলিশ তাকে পরিস্থিতি অবহিত করে প্রধান ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে নিরাপদে বের করে নেয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করেন। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় এগুলো রেখে গেছে, সে বিষয়ে নিবিড় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat