বিশেষ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (বিজনেস ফ্যাকাল্টি) সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিকট শব্দে এই ককটেল বিস্ফো ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে অনুষদ ভবনের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে তাৎক্ষণিকভাবে দুজন পথচারী আহত হন। বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।