×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ৩০ বার পঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। সরকারি ছুটিসহ কয়েকদিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শিল্পাঞ্চল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। তবে কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দাবি আদায়ের লক্ষ্যে ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ প্রথমে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সংঘর্ষে অন্তত দুইজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন—স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাবার বুলেটে বিদ্ধ হয়ে দুজন পোশাক শ্রমিক সেখানে চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আলমগীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে পরিবেশ স্বাভাবিক ছিল এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কারখানায় যোগ দিয়েছিলেন। তবে হঠাৎ জামগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat