×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১০২ বার পঠিত
জাউল করিম,  শেরপুর প্রতিনিধি :
শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদের টেকসই ব্যবহার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ এলাকায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কমিশন ফর ইউনেস্কোর যুগ্ম সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সাবভীনা মনির চিঠি, ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, প্রোগ্রাম অফিসার তৌহিদ মিয়া, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, ফরেস্ট রেঞ্জার মো. তোহিদুল রহমান এবং স্থানীয় বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ। এছাড়া সুফল কর্মসূচির নেতৃবৃন্দ, ইআরটি সদস্য, শিক্ষক ও সাংবাদিকসহ ৩৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারি সংস্থার দায়িত্ব নয়; এটি স্থানীয় জনগোষ্ঠীসহ সকলের সম্মিলিত দায়িত্ব। টেকসই বন ব্যবস্থাপনা, কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ, স্থানীয়দের ঐতিহ্যগত জ্ঞান ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এজন্য গাছ কাটা, অবৈধ শিকার ও বনজ সম্পদের অপব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat