×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ৩৭ বার পঠিত

রাজধানী প্রতিবেদকঃ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় আবারও রাজপথে নেমে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর-১০ গোলচত্বর ও এর সংলগ্ন বিভিন্ন প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের কারণে আশপাশের এলাকাগুলোতে সাধারণ যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছেন। এমতাবস্থায় এই রুট দিয়ে যাতায়াতকারী চালক ও পথচারীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

উল্লেখ্য, একই দাবির পক্ষে গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি স্পটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। কর্মসপ্তাহের শেষ দিনে এই আকস্মিক অবরোধের কারণে ওই রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat