×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১২১ বার পঠিত

মোঃ রাফসান জানি , ভোলা

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় উক্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা (মূল্য প্রায় ২০,৫০০ টাকা) এবং ২৩৫ গ্রাম গাঁজা (মূল্য ৭,০০০ টাকা) উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ লিটন (৪৭), গ্রাম: চরকালি ২নং ওয়ার্ড, পোস্ট: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
২. মোঃ শামীম (২৭), গ্রাম: চরকালি ২নং ওয়ার্ড, পোস্ট: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম, বিএন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat