×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২২১ বার পঠিত
সোহেল রানা, নীলফামারী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এসব বীর শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না। কারণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
শনিবার (৩০ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে একথা বলেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।
বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারের। আমি সাধ্যমতো শহীদ পরিবারের পাশে থাকবো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াকে স্মরণ করে বলেন,আমি নিজ জন্মভূমি সৈয়দপুরের জন্য কিছু করতে চাই।এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে নমিনেশন দেবে কিনা তা বলতে পারছি না। তবে নির্বাচনের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই। 
বেবী নাজনীনের আগমনকে কেন্দ্র করে বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিমানবন্দরে সৈয়দপুর বিএনপির জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ তাকে স্বাগত জানান। 
বেবী নাজনীন পরে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর তার পৈতৃক ভিটা সৈয়দপুর শহরের সরকারপাড়া বাসায় যান। বিকেলে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat