×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৩৯ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ লামা উপজেলায় পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক হিল টপ এগ্রো  লিঃ এর রাবার বাগানের অপহৃত ম্যানেজারকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
 
গত০৫/০১/২০২৫ ইং তারিখ ৪.৫০ ঘটিকার সময় লামা উপজেলাধীন, গজালিয়া আর্মি ক্যাম্প হইতে উত্তরে ২৩  কিঃমি দুরত্বে,  সরই ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড  এর চাড়ালিয়া পাড়া এলাকায় মোঃ হাসমত আলী প্রকাশ রফিক (৪৫) পিতা- আব্দুর সবুর মাতা- ফরিদা বেগম সাং- আশিয়া, মল্ল পাড়া, বধুয়া, পোঃ- আশিয়া থানা- পটিয়া জেলা- চট্টগ্রাম বর্তমানে-ম্যানাজার,  হিলটপ এগ্রো লিঃ,ছিয়রছড়া, সরই ইউনিয়ন থানা- লামা জেলা- বান্দরবানকে  বাগানের নিচে পাহাড়ের ঢালুতে ছেড়ে দিয়ে যায় উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা। 

গত ০৪/০১/২০২৫ ইং তারিখ ভোর ০৩ঃ০০ ঘটিকার সময় লামা উপজেলার সরই ইউনিয়নে হিলটপ এগ্রো লিঃ এর রাবার বাগানে থাকা তাহার বাসা  থেকে বাগানের ম্যানেজার মোঃ হাসমত আলী প্রকাশ রফিক (৪৫) কে অপহরণ করে তুলে নিয়ে যায় পাহারী সন্ত্রাসীরা।

 এরই পরিপ্রেক্ষিতে গজালিয়া আর্মি ক্যাম্প থেকে দুইটি বি টাইপ পেট্রোল মেজর জনাব আজিজ ৩১ বীর আলীকদম জোন এর নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল থেকে টহল দল ফিরে আসার পরে বাগান থেকে অনুমান ০১ কিঃমি নিচে পাহাড়ের ঢালুতে  তাকে ৪.৫০ ঘটিকার সময় ছেড়ে দিয়ে যায় উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat