×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৪৬ বার পঠিত
এমরান, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। এছাড়াও সকালে সরকারি অধাসরকারি স্বায়ত্বশাসিতু প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলার প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর ২৪) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু। আত্রাই উপজেলা জামাতের আমির ও পাচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম। সকাল ১১ টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সিনথিয়া হোসেন।থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন।  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat