×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২৬৯ বার পঠিত
এএসএম হারুন 
রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ফেনীতে এবি পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

৭'ই ডিসেম্বর (শনিবার) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে গণসমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম রয়েছে তা ঘুঁচাতে হবে। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মি না হয় তার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। 
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি যদি বিএনপি, জামায়াত বা হেফাজতের সব নেতাকর্মী মেরে ফেলবেন তাহলে দেখবেন অন্য ভাবে আপনার শত্রু সৃষ্টি হয়ে যাবে। আপনার বাঁচার কোন সুযোগ নেই।
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স সহ দেশের টাকা চুরি করে আপনারা বিদেশে পাচার করেন। কি দোষ ছিল ছাত্রদের। মেধাবী ছাত্রদের মেরে রক্তাক্ত করে শেখ হাসিনা ক্ষমতা আকড়ে ধরতে চেয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনাকে অবশেষে পালিয়ে যেতে হয়েছে বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, ভারত সীমান্ত ঘেঁষা ফেনীতে শমসের গাজীর নামে সেনানিবাস করতে হবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের নেতারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবে তখন আবু সাইদ, মুগ্ধরা আবার ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এদেশ স্হান হবে তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারন এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। ফেনী নদীর পানি নিয়ে কী সমস্যা, এটা নিয়ে কোন চুক্তি হয়েছে কিনা তা স্পষ্ট করুন। যদি করে থাকেন তাহলে তা বাতিল করুন। আজকে আওয়ামী লীগে ইসকনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ফেনীর বিলোনীয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। সময় এসেছে ভারতকে কঠিন জবাব দেয়ার। ভারতকে বলতে চাই আপনাদের দেবী লক্ষন পালিয়ে গেছে। তাকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না।

গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল,জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat