×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২০৬ বার পঠিত
রূপগঞ্জ  (নারায়নগঞ্জ) প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর 
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়। 
এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat