×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৬ বার পঠিত
সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ছাত্র সমন্বয়ন জাকারিয়া হোসেনের (৩১) উপর হামলার
ঘটনা ঘটেছে। হামলাকাররিরা “জাকারিয়া টেলিকম” নামে পাইকারি ও খুচরা দোকানে
হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। এঘটনায় তিন জনের নাম
উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন,
বৃহস্পতিবার রাতে সমন্বয়ক জাকারিয়া একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা
ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আসামীরা হলো, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের নুরু ইসলাম
লুলুর ছেলে  আলমগীর হোসেন ও আব্দুল আলীম, একই গ্রামের মো: পাষানের ছেলে
আশরাফুল ইসলাম। এছাড়া ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার সমন্বয়ক জাকারিয়া
হোসেন (01797468065) সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে তার মামা মইনুল
ইসলামের সঙ্গে যৌথভাবে “জাকারিয়া টেলিকম” নামে পাইকারি ও খুচরা মোবাইল
ফোন ও  ফোনের সরঞ্জমাদির দোকান পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্ট বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনে জাকারিয়া হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করায়
উল্লেখিত আসামিরা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছে। এরই জেরে গত ২১
জানুয়ারি সন্ধ্যায়  আসামীরা লোহার রড, হকিস্টিক, কাঠের বাঠাম নিয়ে
“জাকারিয়া টেলিকম” উপস্থিত হয়ে হামলা চালায়। এতে সমন্বয়ক জাকারিয়া ও তার
মামা মইনুল ইসলাম আহত হয়। হামলায় ৪০-৫০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়।
হামলাকারিরা দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও ১৫ টি
বিভিন্ন দামের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় জাকারিয়া ও তার মামার
চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat