বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ
কুয়েতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক বাংলাদেশি ও দুই নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রথম অভিযানে আল রিহাব এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কেমিক্যাল মাদক মিশ্রিত তরলে ভেজানো কাগজ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সাধারণ শুল্ক অধিদপ্তরের সহযোগিতায় আল দাজিজ এলাকায় অভিযান চালিয়ে দুই নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়। একটি শিপিং কোম্পানির কাছ থেকে মাদকের চালান গ্রহণের পর তাদের আটক করা হয়।
দুটি অভিযানে মোট ১২টি বোতলে ৬ কেজি ৭০০ গ্রাম কেমিক্যাল মাদকদ্রব্যের তেল এবং মাদক মিশ্রিত ৯২টি কাগজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..