×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ২৪ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈঠাখালী এলাকাধীন জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত স্থান থেকে উদ্ধারকৃত নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুর জেলা শহরের অভিমুখে যাচ্ছিল। অটোরিকশাটি বৈঠাখালী এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া জামালপুরগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ঘটনাস্থলেই দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat