বিশেষ প্রতিনিধি:
রাজধানী ঢাকার তেজগাঁওস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন।
এর আগে আজ সকালের সূচনায় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুস্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত সম্পন্ন শেষে প্রধানমন্ত্রী রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।