×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ১৬ বার পঠিত
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের সদর উপজেলার কলেজ মোড়স্থ পৌরসভার টাউন হল চত্বরে মাদকাসক্ত শাওনেওয়াজ সানি (৩২) নামে এক যুবকের কাঁচির আঘাতে গুরুতর জখম হয়ে নিহত হয়েছে মনসুর আলী (৬০) নামে এক পৌর কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মল্লিকা বেগম (৫৫)।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলার কলেজ মোড় পৌর টাউন হল চত্বতে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাওনেওয়াজ সানি ওই পৌর কর্মকর্তার উপর হামলা চালায়। হামলায় ব্যবহিত কাঁচির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মুনসুর আলী নিহত হন। এ সময়ে স্বামী উপর বর্বরোচিত হামলা ঠেকাতে স্ত্রী মল্লিকা বেগম এগিয়ে গেলে তাকেও কাঁচি দিয়ে আঘাত করে আহত করেন ওই যুবক।

পরে স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। ঘটনায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত স্ত্রী মল্লিকার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতিয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সময় অভিযুক্ত ওই যুবক মাদক সেবন করতে গেলে মনসুর আলী তাকে বাধা দেয়। পরে অনুষ্ঠান শেষে সবাই চলে গেলে দুপুরে মনসুর আলীর উপর হামলা করে ওই যুবক। এ সময়ে যুবকের হাতে থাকা কাঁচি দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করে। ঘটনা দেখে স্ত্রী এগিয়ে এলে অভিযুক্ত যুবক তাকেও আঘাত করে আহত করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা অভিযুক্ত ওই যুবককে সোপর্দ করেন।

এ বিষয়ে এক পৌর কর্মকতা বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় শাওনেওয়াজ সানি কাঁচি দিয়ে পৌর কর্মকর্তা মনসুর ও তার স্ত্রীকে আঘাত করেন। এতে মনসুর আলী ঘটনাস্থলে মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানি নামে একজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat