×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২২ বার পঠিত
বিএম সজিব, শরীয়তপুর প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সখিপুরের বালার হাট মাতৃছায়ায় সখিপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মো. জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদার, সাংগঠনিক সম্পাদক তাজবীর আলম সরদার, সখিপুর থানা কৃষকদলের সভাপতি হারুন অর রশিদ বাবু মাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, সখিপুর থানা মহিলাদলের আহ্বায়ক মুন্নি হাবিবা ও সদস্য সচিব সম্পা সরদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজাহারুল ইসলাম সরদার।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat