×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ২৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হরিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে আনা নতুন নামের ৪১৬ পিস নেশাজাতীয় ‘ইজিকাপ’ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোররাতে প্রাপ্ত গোপন ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ৪২ বিজিবির আওতাধীন কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতের দিক থেকে কয়েকজন মাদক কারবারি পোটলা হাতে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন ও ধাওয়া দেন।

বিজিবির উপস্থিতিতে তাড়া খেয়ে মাদক কারবারিরা সঙ্গে থাকা পোটলাগুলো ফেলে দ্রুত ভারতের সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া পোটলা থেকে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় নতুন ধরনের ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। সংশ্লিষ্টদের ধারণা, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যে নতুন মোড়ক ও নামে এই মাদক ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছিল কারবারিরা।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা এই নতুন মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদকের অবৈধ অনুপ্রবেশ ও বিস্তার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকাকে মাদক কারবারিদের নিরাপদ রুট বা চলাচলের স্থান হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat