রাজধানী প্রতিবেদক:
রাজধানী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মধ্যরাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও নগরীর আরও চার পৃথক স্থানে দুর্বৃত্তরা আরও ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের প্রবেশমুখের গোলচত্বর এলাকায় প্রথম এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল দুটি নিচে লক্ষ্য করে নিক্ষেপ করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।