×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১১২ বার পঠিত
আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে সনাতন ধর্মাবলম্বী নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ আল হারুন (সিআইপি)।
উঠান বৈঠকে আগত সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের সঙ্গে বিএনপির অতীত ও ভবিষ্যৎ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হলে সনাতন ধর্মাবলম্বী নারীদের সুখে-দুঃখে পাশে থাকার বিষয়টি তুলে ধরা হয়।
গোপালচন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জগন্নাথ মন্দির কেন্দ্রের ধানের শীষ প্রতীকের কেন্দ্র প্রধান ইমাম হাসান স্বপন।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মো. আলমগীর, যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল ইসলাম বাবু, তফিকুল ইসলাম তারেক, ডা. হরিপদ মজুমদার, নকুল কুমার মজুমদার ও পীযূষ চন্দ্র সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হোসেন সোহেল, নুরুল ইসলাম বাহাদুর, আকবর হোসেন ডালিম, দুলাল, লোকমান হোসেন, ছোটন মজুমদার, আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat