চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মৌলভী বাজার এলাকা থেকে চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের আট সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বাঁশখালী, লোহাগড়া ও সন্দ্বীপ এলাকা থেকে অটোরিকশায় করে এসে অপরাধমূলক কাজের চক্রান্তকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের সুরক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..