×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৪
  • ৩০ বার পঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে জেলার সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দিগজান বাজার এলাকায় পৌঁছালে সেটির গতিপথ রোধ করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বারে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত সিরাপ ও পিকআপ ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat