×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৬৩ বার পঠিত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দুইশ’ (২০০) ছাড়াল। একই সময়ে দেশজুড়ে নতুন করে আরও ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় যেমন রোগীর চাপ রয়েছে, তেমনি ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপের কারণে অনেক স্থানে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতাল ব্যবস্থাপনা নয়, বরং মশার উৎসস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর মশা নিধন অভিযান পরিচালনার তাগিদ দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat