×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-১৫
  • ৩৬৬ বার পঠিত

স্বাধীনবাংলা, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় নতুন বাজারে নৌকার মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গাজী মিয়া (৬৫) নামে নৌকার মাঝির ইটনা উপজেলার পূর্বগ্রাম গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর ইটনা নতুন বাজারের কাছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী মিয়ার নৌকাটি তাড়াইল থেকে যাত্রী নিয়ে ইটনা সদরে জেটিঘাটে যাবার পথে সন্ধ্যার পর ইটনা নতুন বাজারের কাছে অপর একটি মাছ ধরার ছোট নৌকাকে ধাক্কা দেয়। এতে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এসময় মাছ ধরার নৌকায় থাকা ৫/৬ জন লোক গাজী মিয়ার নৌকায় উঠে গাজী মিয়াকে বেদম মারধর করে। মুমূর্ষু অবস্থায় গাজী মিয়াকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইটনা থানার পরিদর্শক (অপারেশন) শামসুল হাবিব জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat