×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৫
  • ৯০ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পরও ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে নারায়ণগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় পৌঁছান। এ সময় লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একটি বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জে এলে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

তবে সেই ঘোষণার পরও এবার রাজনৈতিক কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জের রাজপথে দেখা গেল পাটওয়ারীকে। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

লংমার্চের কর্মসূচিতে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হচ্ছে।

এদিকে পাটওয়ারীর নারায়ণগঞ্জে প্রবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

বিএনপির ‘অবাঞ্ছিত’ ঘোষণার পরও পাটওয়ারীর নারায়ণগঞ্জে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ—এটি জেলার চলমান রাজনৈতিক সমীকরণে নতুন কোনো বার্তা দিচ্ছে কি না, তা নিয়েই এখন চলছে আলোচনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat