×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৬১ বার পঠিত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গণভোট আগে হলে জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে।

আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যে বিষয়ে মানুষের অভিজ্ঞতা ও আগ্রহ নেই, সেটি জোর করে চাপিয়ে দিতে চায় একটি দল।’

এসময় বিচার বহির্ভূত হত্যার স্বীকার হওয়া জামায়াতের নেতাদের বিষয়ে দলটি সরব না হয়ে দলটি পিআর নিয়ে সরব বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেয়ার জন্য জামায়াত দৌড়ঝাঁপ করছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat