×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৭৮ বার পঠিত

হাবিবুর রহমান হবি,যশোরঃ

 যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন মধুগ্রাম এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মারুফ হোসেন (২৭) মধুগ্রাম এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল জানতে পারে যে মারুফ তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

 র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মারুফ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

 এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat