×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ২৫ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালিয়ে রিপোর্ট প্রকাশ করায় এক ক্রাইম রিপোর্টারকে নৃশংসভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়া ওই সাংবাদিকের নাম মোঃ ইমাম হোসেন। তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ দিগন্ত’ এবং ‘দৈনিক নয়াকণ্ঠ’ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫৬) ( ৫ নভেম্বর ) দায়ের করেছেন  

জিডি ও সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলগুলোর বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালান সাংবাদিক ইমাম হোসেন। অনুসন্ধানের একপর্যায়ে "পতেঙ্গা সমুদ্র বিলাস আবাসিক হোটেল"-এর স্টাফ আনোয়ারের নারী সরবরাহসহ অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তাঁর নজরে আসে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রাহক সেজে কথা বললে আনোয়ার নারী সরবরাহের সম্মতি দেয় এবং অর্থ লেনদেন সংক্রান্ত আলোচনা করে। উক্ত কথপোকথনের যাবতীয় তথ্য-প্রমাণ (হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড) সাংবাদিকের সংরক্ষণে রয়েছে। 

এ ঘটনাটি পরবর্তীতে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), এসআই সম্রাট, ডিবি (বন্দর জোন)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি)-কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়। 

পরবর্তীতে গত ২৩শে অক্টোবর বক্তব্যের জন্য আনোয়ারকে ফোন করা হলে সে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যায় এবং ২৪শে অক্টোবর ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়। 

প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ২রা নভেম্বর আনুমানিক রাত ১১:২০ মিনিটের দিকে অভিযুক্ত আনোয়ার তার ব্যক্তিগত নম্বর থেকে সাংবাদিক ইমাম হোসেনের মোবাইলে কল করে চরম অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করার হুমকি দিয়ে বলে, "তোকে এমনভাবে হত্যা করা হবে যেন লাশও শনাক্ত করা না যায়।" 

বর্তমানে উক্ত সাংবাদিক এবং তাঁর পরিবার অভিযুক্ত আনোয়ার ও তার সহযোগীদের দ্বারা শারীরিক আক্রমণ ও প্রাণনাশের চরম ঝুঁকিতে দিনাতিপাত করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat