×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১০৮ বার পঠিত
ফিরোজ আলম পরশ, রামগতি - কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি 

লক্ষীপুরেরে রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে দাড়ি ও টুপিকে কটাক্ষ করার পতিবাদে রামগতি উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে রামগতির আলেকজান্ডার বাজারস্থ আল বারাকা কাবাব হাউজের ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে  উপজেলা হেফাজতের সিবিয়র সহ-সভাপতি কারী দিদার হোসেনের সভাপতি্ত্বে ও সহ- সভাপতি  মাওঃ রেজওয়ান এর সন্ছালনায় আলোচনা করেন মাওঃ ইফতেখার, এসময় ধর্মীয় বিভিন্ন দিক তুলে দরে এবং কোরান ও সূনাহের আলোকে দাড়ি টুপি কে নিয়ে কটাক্ষ করার ব্যাপারে আলোচনা করেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতী নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আতাউর রহমান সহ- সেক্রেটারি ইফতেখার আহমেদ, মাওলানা কবির হোসেন, মাওলানা আবদুর রহমান প্রমূখ। 
উপজেলা প্রশাসনের আয়োজনে আলেকজান্ডার আ,স,ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ এর প্রদর্শনী আয়োজন করা হয়। 
তাই  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর অংশগ্রহণের মধ্য দিয়ে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে দাঁড়ি ও টুপি নিয়ে কটাক্ষ করে মুক্তি যুদ্ধ কালীন রাজাকারের চরিত্রে  টুপি ও দাড়ি দারন করে অভিনয় উপস্থাপন করা হয়। যাহা মুসলমান এর দাঁড়ি ও টুপি কে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আগাত হেনেছে, উপস্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান। 
এ ব্যাপারে তৎক্ষনাৎ ধর্ম প্রান মুসলমানদের মধ্যে অনেকে বাধা প্রদান করে এবং উপজেলা প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্ত  শাস্তি দাবি করলে কোন প্রকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেননি উপজেলা প্রশাসন।
আলোচনায় কারী দিদার বলেন এ দরনের কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আগাত হানলে আমরা সহ্য করব না,আমরা গন মাধ্যমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনি এ সকল ঔদ্ধত্য পূন্য আচরণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
এবং রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তার প্রতি অনুরোধ করছি, আপনি অনতি বিলম্বে এর দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করুন তা না হলে আমরা রামগতিতে আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যে কোন বড় ধরনের কর্ম সূচী ঘোষণা করতে বাদ্য হব।

পরিশেষে সকল শহীদ ও শহীদ শরীফ ওসমান হাদীর জন্য দোয়া ও মুনাজাত এর মাধ্যমে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat