×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৩৯ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ (রানা)
জেলা প্রতিনিধি,গাইবান্ধা 

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রোববার সকালে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়, জেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং শিরিন আক্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন ও সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat