×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১২৬ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের রাজধানী দিল্লিতে একটি ৪ তলা বাড়িতে বিধ্বংসী অগ্নিকান্ড। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ ও দমকল সূত্রে প্রকাশ, বাড়িটির একতলায় একটি জুতোর দোকান ছিল। শনিবার (২৯ নভেম্বর ) রাতে আচমকা সেখানে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। সেখান থেকেই ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে। এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। জানা গেছে, ঘটনার সময় বাড়ির ভিতরে বেশ কয়েকজন ছিলেন। তাঁদের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কি কারণে বাড়িটিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, আগুন নেভার পরই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat