×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৩৫ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি

রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা  প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ ডিসেম্বর) সকালে “নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা করিকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। 
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার এর সঞ্চালনায় 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামাতের আমীর উপধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,  সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ সুমনা আইরিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমারসহ অংশ নেন প্রশাসন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও,  উন্নয়ন সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। রোকেয়া দিবসের চেতনায় নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ১০ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat