×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২৭৮ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এম এ মোমেন।
সভায় বক্তব্য রাখেন  দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং  জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আরটিভির সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক ইমদাদুল হক দুলাল, দৈনিক আজকের বাংলা’র প্রকাশক ও সম্পাদক শেখ সুমন আহম্মেদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এনামুল হক, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক শরিফ ভুঁইয়া, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক এস এম আবু কাউসার  প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন৷ র,সাংবাদিক নিজাম উদ্দিন আহম্মেদ, মনজুর এলাহী, এআর ইব্রাহীম, টি.আই.আরিফ, নওয়াব ভুঁইয়া, মিজানুর রহমান, অনুপম হাসান ফরিদ, আবু কাউসার মিঠু, রাসেল মোল্লা, এনবি আকাশ, সোহেল কবির,দৈনিক সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ মীর,রোমান মিয়া, মোমেন মিয়া, শাহিন মিয়া, রনি আহম্মেদ, রিপন পাল, ফাহিম বাদশা, সাজেন আনান রহমান, এনএএন টিভির সাংবাদিক গোলাম মোস্তফা সাগর, বিএম আবুল হাসনাত বাপ্পী, ফাহিম ইসলাম,  সোহরাব হোসেন সাজিদ, এস এম রনি, নূর নবী প্রমুখ। 
পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat