মোঃজাকির হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ-
রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে বিপ্লব হোসেন (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাইনু (২৬) ও ২। আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, ১ নভেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জেরে বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করে আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..