×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ২২ বার পঠিত

কূটনৈতিক প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনি উদ্যোগকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন, একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে ভ্রমণ নথি বা পরিচয়পত্র দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে বাংলাদেশ-ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ফেরত দেওয়ার দাবি জানাবে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তাঁর (শেখ হাসিনার) দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ারও সরকারের কোনো পরিকল্পনা নেই। ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণই তাঁর বাংলাদেশে ফেরার একমাত্র পথ।’’

সম্প্রতি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা একটি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন মর্মে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘কোনো আইনজীবী বা বিদেশি ল ফার্মের পক্ষ থেকে আইনি নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করলেই তাঁর বর্তমান সাজাপ্রাপ্ত আইনি অবস্থার পরিবর্তন হবে না। বিগত শাসনামলে রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করেই তিনি বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করেছেন। যুক্তরাজ্যের একটি বিতর্কিত জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের চেষ্টা করলেও সেখানে ব্যর্থ হয়েছে।’’

হুমায়ুন কবির আরও জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হবে এবং তাঁকে দেশে ফিরিয়ে এনে যথাযথ নিরাপত্তাবেষ্টনীতে সরাসরি কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে তাঁর পূর্বের পাসপোর্ট বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat