×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২০-০৯-২৯
  • ৩৩২ বার পঠিত

ঢাকা-৫ সংসদ উপনির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রচারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় কুদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গণসংযোগটি আবার কুদারবাজার এলাকায় গেলে হঠাৎ লাঠিসোটা নিয়ে কিছু সন্ত্রাসী হামলা করে। এতে সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল নেতা আশিকুর রহমান সুজন, মেহেদী হাসান রাব্বিসহ ১০ জন আহত হন।

প্রচারের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর কদমতলীর ৬১ নং ওয়ার্ড এর কুদারবাজার মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে সালাহউদ্দিন।

এ সময় বাবর আলী মার্কেটে, হাজী নাসির উদ্দিন রোড, সরাই মসজিদ রোড, হাজী কমর আলী সড়ক, দক্ষিণ কুতুবখালির বিভিন্ন গলি, উত্তর কুতুবখালি খালপাড়, দনিয়া কবরস্থান রোড, দনিয়া রোডসহ দনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি।

শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা এ জঘন্য হামলা চালিয়েছে বা যারা  জড়িত, তাদের  গ্রেফতার করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতার্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat