×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ১৯১ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণের দেবিপুর এলাকায় র‍্যাবের অভিযানে র‍্যাবের অভিযানে পিকআপ ভ‍্যান ভর্তি ৬২ কেজি গাঁজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে
র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি পিকআপ ভ‍্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল হোসেন (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া (সর্দারবাড়ী) গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লার সদর দক্ষিণ মডেল উপজেলার দেবিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে মিনি পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে গাঁজা পরিবহণের সময় আসামী মোঃ শাকিল হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৬২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি মিনি পিকআপ জব্দ করা হয়। 
 
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি শাকিল জব্দকৃত মিনি পিকআপ ভ‍্যানে করে গাঁজাসহ অনান‍্য মাদক পাচার করে আসছিলো। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো শাকিল।
আটককৃত আসামি শাকিলের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat